সর্বশেষ সংবাদ :

ডিএমপি’র হাতে আটক ডা. দীপু মনি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক ও সাবেক সমাজক্যলাণ মন্ত্রী ডা. দীপু মনিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

 

আজ সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেফতারের কথা জানায় ডিএমপি।

 

ডিএমপি সূত্র জানা গেছে, গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি অফিসে নেয়া হচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনে নিহতের ঘটনায় চাঁদপুরে দীপু মনির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কিছু মামলা রয়েছে। তবে শেখ হাসিনা সরকারের উচ্চপদস্থ হিসেবে ঢাকার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

 

২০০৮ সালে আ.লীগ সরকার ক্ষমতায় আসার পর দীপু মনিকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়, এরপর শিক্ষামন্ত্রী এবং সবশেষ সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও চাঁদপুরে তার আত্মীয়-স্বজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।

 

৫ আগস্ট শেখ হাসিনার সরকার পদত্যাগ এরপর আত্মগোপনে ছিলেন দীপু মনি। বারিধারায় এক আত্মীয়ের বাসা থেকে আজ তাকে গ্রেফতার করা হলো।

সানশাইন/ আর এক্স


প্রকাশিত: August 19, 2024 | সময়: 9:25 pm | Daily Sunshine