সর্বশেষ সংবাদ :

আখ খাওয়ার উ-প-কা-রি-তা

লাইফস্টাইল ডেস্ক: এই তাপদাহে রাস্তার মোড়ে মোড়ে আখ ও আখের রস বিক্রয় দেখা যায় ভ্যানে। আখ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আখে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, জিঙ্কসহ আরও অনেক উপকারী উপাদান রয়েছে। আখ দিয়ে তৈরি করা হয় চিনি ও গুড়। তবে আখের রস হচ্ছে আখের সবচেয়ে বিশুদ্ধতম রূপ।

 

 

আখের রস খেলে পানি শূন্যতা দূর হয়। তবে ডায়াবেটিস রোগীরা অতিরিক্ত পরিমাণে খাবেন না আখের রস। চিকিৎসকের পরামর্শ মেনে তারপর খাবেন।

 

 

তাহলে জেনে নিন আখ খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে………..

* আখের রস লিভারের জন্য উপকারী। এছড়াও জন্ডিসের রোগীদের আখের রস খাওয়ার পরামর্শ দেওয়া হয় আরোগ্য লাভের জন্য।

* উপকারী আখের রস ফ্লবোনয়েড নামক একটি বিশেষ উপাদানের মাত্রা বাড়াতে সাহায্য করে। এই উপাদানটি ক্যানসার থেকে দূরে রাখে।

* গরমে ঘামের কারণে শরীরে পানি শূন্যতা দেখা দেয়। গ্রীষ্মে নিয়মিত আখের রস পান করলে দূর হয় পানি শূন্যতা।

* শরীরের শক্তির প্রাথমিক উৎস হলো চিনি যা গ্লুকোজ নামে পরিচিত। এটি শর্করার ভাঙন থেকে আসে। আখের রসকে দুটি সাধারণ চিনি, ফ্রুক্টোজ এবং গ্লুকোজে বিভক্ত করে প্রক্রিয়া করে শরীর। ফলে এনার্জি বাড়ে আখের রস খেলে।

* পানিজাতীয় খাবার আখের রস খেলে প্রস্রাবের জ্বালাপোড়া দূর হয় ও কিডনি ভালো থাকে।

* আখ চিবিয়ে খেলে দাঁত ভালো থাকে। এতে থাকা ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত রাখে।

* আখের রসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট নানা ধরনের সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়।

* আখে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের দূষিত পদার্থ বের করে দেয়। ফলে ত্বকে বলিরেখা পড়ে না। তাই নিয়মিত আখ খেলে ত্বক থাকে সুন্দর ও টানটান।

 

সানশাইন/ আর এক্স

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪ | সময়: ১২:৩৮ অপরাহ্ণ | Daily Sunshine