নওহাটা বালিকা ও মৌগাছী উচ্চ বিদ্যালয়ে গাছের চারা রোপন

স্টাফ রিপোর্টার: ‘আজকের বৃক্ষরোপন আগামীর জলবায়ু সুরক্ষা’ স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী ঘোষিত শিক্ষা প্রতিষ্ঠানে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোাপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসুচির উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসুচির উদ্বোধনের পাশিপাশি রাজশাহীর পবা উপজেলার নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে ও মোহনপুর উপজেলার মৌগাছী উচ্চ বিদ্যালয় চত্বরে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপন করা হয়। নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে গাছের চারা রোপনে অংশ নেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু বাক্কার সিদ্দিক, প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামানিক, সহকারি প্রধান শিক্ষক মজিবুর রহমান, সিনিয়র সহকারি শিক্ষক হাবিবুর রহমান, শিক্ষক জাইদুর রহমান, শিক্ষক শাহজাহান আলী, শিক্ষক আব্দুস সামাদ খান, শিক্ষক সেলিমুর রহমান, শিক্ষক তাহেরা খাতুন, শিক্ষক মাইনুল ইসলাম, শিক্ষক আব্দুল মতিন, শিক্ষক তারিকুল ইসলাম, শিক্ষক শাহীন আলী, শিক্ষক সামেরুল ইসলাম ও শিক্ষার্থীবৃন্দ।

এদিকে মৌগাছী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপনে অংশ নেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইউনুচ আলী মন্ডল, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান, ছিলেন সিনিয়র শিক্ষক ফজলুর রহমান, নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, খোন্দকার ইব্রাহিম হোসেন, উম্মেআয়শা, চামেলী রানী, জিল্লুর রহমান, আলমগীর হোসেন, আসমা খাতুন, শারমিন সুলতানা, জান্নাতুন মাওয়া, ইসমতআরা খান, অরুনা খাতুন, মুসফিক আরা প্রমুখ।


প্রকাশিত: জুন ৩০, ২০২৬ | সময়: ৩:৫৫ পূর্বাহ্ণ | সুমন শেখ