সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে ককটেলকে বল ভেবে খেলতে গিয়ে দুই শিশু আহত

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর টিকাপাড়ায় বল ভেবে ককটেল নিয়ে খেলার সময় ককটেল বিস্ফোরণে আহত হয়েছে দুই শিশু। আহত শিশুদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আজ সোমবার (১২ আগসাট) সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। এ খবর পেয়ে বিজিবি ও সেনাবাহিনী অবস্থান নেন। সেখানে প্রায় ১০ টি তাজা ককটেল উদ্ধার করেন।

 

আহতরা হলেন, ওই এলাকার আলমগীরের ছেলে আব্দুল্লাহ(৭) এবং শাহীনের ছেলে সাবাব (৮)।

 

এ বিষয়ে পুলিশ জানান, বোয়ালিয়া থানাধীন টিকাপাড়া এলাকায় ককটেল বিস্ফোরণে আহত হয়ে রামেক হাসপাতালে ভর্তি রয়েছে। এরা তাদের বাসার সামনে খেলাধুলা করছিলো। এ সময় বল ভেবে ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরিত হয়ে তারা দুজনে আহত হয়।

 

স্থানীয়রা ধারণা করছেন, কোটা আন্দোলনের সময় এই ককটেল গুলো তৈরী করা হয়। পরে ব্যবহৃত না হওয়ায় সেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়।


প্রকাশিত: August 12, 2024 | সময়: 3:58 pm | Daily Sunshine

আরও খবর