বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: বৃষ্টি পেয়ে পুরোদমে ব্যস্ত হয়ে পড়েছে আমন চাষিরা। ‘প্রলম্বিত খরার পরে যেন বৃষ্টি-কৃষকের কাছে এ যেন অমিয় মিষ্টি’। বৃহস্পতিবার বিকেল থেকে রাজশাহী জেলাজুড়েই মাঝারি বৃষ্টি হচ্ছে। জেলা মাঠে মাঠে হাসিমুখে মনের সুখে আমন চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন তারা।
রাজশাহী আবহাওয়া অফিস থেকে উচ্চ পর্যবেক্ষক আব্দুস সালাম সালাম শুক্রবার বিকেল পর্যন্ত ৪৬ দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী আনোয়ারা খাতুন জানান, মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত বৃষ্টি চলছিল। রোববার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
শুক্রবার সকাল থেকে রাজশাহীতে মাঠে মাঠে আমন চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। হাল চাষ, বীজ তোলা ও রোপণের কাজ করে যাচ্ছেন তারা। এখন যেন তাদের দম ফেলার সময় নেই। জেলার ৯টি উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, আমন চাষিরা জমি তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কিছু কিছু জমিতে কৃষক চারা রোপণ করছেন। আবার যেসব জমিতে পানি বেশী হওয়ায় তা নিস্কাশন করা হচ্ছে।
জলবায়ু পরিবর্তনে বিরুপ প্রভাবে রাজশাহী। যে কারণে কয়েকবছর থেকেই জেলার ফসলে বিড়ম্বনা দেখা দিয়েছে। আগে আষাঢ়-শ্রাবণের মধ্যেই আমন রোপন সম্পন্ন হতো। কিন্তু আবহাওয়াগত কারণে দেরিতে বৃষ্টি হচ্ছে এ জেলায়। ফলে চাষিরা পড়ছে বিপাকে। ফলে অনেকেই মনে করছেন এবারে আমন চাষের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। তবে সকল জল্পনা কাটিতে বৃষ্টি পেযে আমন চারা রোপনে মেতেছে রাজশাহীর কৃষক। শুক্রবার বৃষ্টি উপক্ষো করেই অনেকে চারা রোপন করেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, চলতি মৌসুমে রাজশাহী জেলায় আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৮৩ হাজার ৫৬৭ হেক্টর (প্রায় ছয় লাখ ২১ হাজার ৭৩৮ বিঘা) জমিতে। এর জন্য জেলায় এবার বীজতলা হয়েছে সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে। গত বছরের চেয়ে এবারে আবাদের লক্ষ্যমাত্রা বেশী। বৃহস্পতিবার পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় রোপন হয়েছে প্রায় ৫৫ হাজার হেক্টর।
জেলার গোদাগাড়ী উপজেলার পলাশী গ্রামের চাষি বোরজাহান বলেন, বৃহস্পতিবার ও শুক্রবারের বৃষ্টি আমনের জন্য আশীর্বাদ। এই এলাকায় প্রায় অর্ধেক জমিতেই বৃষ্টি না হওয়ায় আমন রোপণ করা যায়নি। দ্ইুদিনের বৃষ্টিতে হাজার হাজার বিঘা জমিতে চারা রোপন করা হচ্ছে।
রাজশাহীর পবা উপজেলা তেঘর গ্রামের কৃষক তারেক রহমান জানান, চলতি মৌসুমে ২ বিঘা জমিতে আমন চাষাবাদ করবেন। পানি না হওয়ায় লাগাতে পারেনি। বৃষ্টি হওয়ায় তারমত তাদের গ্রামের অনেকেই আমনধানের চারা রোপন করেছেন।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোছা: উম্মে সালমা জানান, শ্রাবণ মাস পর্যন্ত কৃষকেরা আমন রোপণ করতে পারবেন। আমন চাষের সময় এখনো পেরিয়ে যায়নি। জলবায়ু পরিবর্তনে চাষের সময়ের হেরফের হচ্ছে। শেষ পর্যন্ত বৃষ্টি হওয়ায় চাষিরা লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও তিনি বলেন কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। জেলায় অনেক কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গত বোরো মৌসুমে ধানের দাম অনেক ভালো পেয়েছে কৃষক। এবারও ভালো দাম পাবার আশায় আমন চাষে মনযোগী হয়ে উঠেছে। আমরা কৃষকদের সার্বিকভাবে সেবা দিয়ে যাচ্ছি।