সর্বশেষ সংবাদ :

চীনে বন্যায় সৃষ্ট ভূমিধসে ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে বন্যার কারণে ভূমিধসে ৬ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৮ জুলাই) রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি এই তথ্য জানিয়েছে।

 

এই তথ্যতে বলা হয়েছে, দুর্যোগের কারণে একতলার একটি অতিথি ভবন ধসে পড়লে ওই ভবনে থাকা ১৮ জন মাটির নিচে চাপা পড়ে। এ পর্যন্ত  মৃত আবস্থায় ৬ জনের এবং আহত ৬ জনকে উদ্ধার করা হয়েছে।

 

 

সিসিটিভি আরও জানিয়েছে, পাহাড় থেকে নেমে আসা আকস্মিক ঢলে ভূমিধসের ঘটনা ঘটেছে। চীনে গ্রীস্মকালে চরম আবহাওয়ার কারণে আকস্মিক বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়।

 

চলতি মাসে আকস্মিক বন্যায় উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চীনে অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে। দেশটিতে মে মাসে কিছু দিনের বৃষ্টিতে একটি মহাসড়ক ধসে ৪৮ জনের মৃত্যু হয়েছে।


প্রকাশিত: July 28, 2024 | সময়: 6:01 pm | Daily Sunshine