পেশায় জেলে হলেও করেন মাদকের কারবার

স্টাফ রিপোর্টার: রাজশাহী র‌্যাব-৫ একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চর আলাতুলী ইউনিয়নের কলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
শনিবার সকালে এ অভিযান চালায় র‌্যাব। গ্রেপ্তারকৃতর নাম মুকুল (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার আলাতুলি কলিমপাড়ার মোসলেম মিয়ার ছেলে।
র‌্যাব জানায়, র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চর আলাতুলী কলিমপাড়ার সীমান্তবর্তী পদ্মার চরে ১ জন মাদক কারবারী তার বাড়িতে হেরোইন রেখে বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব রাতে ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে মুকুলকে গ্রেফতার করে। পরে তার বাড়ি থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
র‌্যাব আরো জানায়, মুকুল পেশায় জেলে। পেশার আড়ালে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বসতবাড়ী দুর্গম এলাকায় হওয়ায় সহজেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক বিক্রি করে আসছিল। গ্রেপ্তারের পর তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে একটি মামলা দেয়া হয়েছে।


প্রকাশিত: জুলাই ৭, ২০২৪ | সময়: ৫:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর