সর্বশেষ সংবাদ :

কাজীহাটা পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাজীহাটা পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। কাজীহাটা পুরাতন জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজের পূর্বে রাসিক প্রশাসক কাজীহাটা পুরাতন জামে মসজিদের উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং মসজিদের উন্নয়ন বিষয়ে সার্বিক খোঁজখবর নেন। পরিদর্শনকালে মসজিদের ৩য় তলা নির্মাণের বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগকে নির্দেশনা প্রদান করেন।
পরে তিনি মসজিদ সংলগ্ন কাজীহাটা হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় তিনি মাদ্রাসার বিভিন্ন কার্যক্রম ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। মাদ্রাসার উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরে মাদ্রাসায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কাজীহাটা হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হুজ্জাতুল ইসলাম।
পরিদর্শনকালে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম সওদাগর, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আহাদ আলী, মহানগর বিএনপির সাবেক সদস্য, কাজীহাটা মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এসএম সালাহ উদ্দীন রতন, রাসিকের তত্বাবধায়ক প্রকৌশল আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী উন্নয়ন মাহমুদুর রহমান, নির্বাহী নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা জসীম উদ্দিন আরজু, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, টাউন প্ল্যানার বনি আহসান, সহকারী প্রকৌশলী মোঃ শাহেদুজ্জামান জীবন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, সহ স্থানীয় মুসল্লি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: September 5, 2026 | সময়: 4:53 am | সুমন শেখ