বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা পৌরসভার ২০২৪-২৫ সালের ১০৭ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে পৌর চত্বরে এ বাজেট ঘোষণা করেন নলডাঙ্গা পৌর মেয়র মনিরুজ্জামান মনির। বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ১০৭ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ৬২২ টাকা। সর্বমোট ব্যয় ধরা হয়েছে ১০৭ কোটি ৩০ লাখ ৪৯ হাজার ৭৭৭ টাকা। মোট উদ্বৃত্ত রাখা হয়েছে ৩ লাখ ৪০ হাজার ৮৪৫ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস শুকুর, সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম হাদু, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি রইচ উদ্দিন রুবেল, সাবেক সেক্রেটারী তৌহিদুর রহমান লিটন, নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম পিয়াস, কাউন্সিলর জামাল হোসেন, মাহমুদুল হাসান মুক্তা, ফরহাদ হোসেন, আজাহার আলী, মহাসিন আলী, সনজয় কুমার, নলডাঙ্গা পৌরসভার সহকারী প্রকৌশলী সাগর মন্ডল, হিসাব রক্ষক এবিএম আব্দুল হালিম বিন আফির বুলবুল প্রমূখ।