বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মিনিকেট বলে দেশে কোন ধান নেই ও বাজারে চাল নেই। কেউ মিনিকেট নামে চালের বস্তার গায়ে নাম লেখবে তার বিরুদ্ধে নতুন আইনে কমপক্ষে পাঁচ লাখ টাকা জরিমানা ও যাবজ্জীবনের কারাদন্ড হতে পারে।
সোমবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এই কথা বলেন মন্ত্রী।
ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয় স্থান উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাধীনতার সময় ৭ কোটি মানুষকে পান্তার পানি খেয়ে দিন কাটাতে হয়েছে। এখন দেশে মানুষের সংখ্যা ১৭ কোটি পার হয়ে গেলেও খাদ্যের কোন অভাব নেই। চাল আমদানির প্রয়োজন হয় না।
এসময় আধুনিক প্রযুক্তির ব্যবহার করে চাষাবাদ বাড়ানোর তাগিদ দেন মন্ত্রী। এসময় উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ, উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপরদিকে, সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশে এত উন্নয়ন হচ্ছে। বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে যারা এই কলেজ তৈরী করেছে তারা এই কলেজ তৈরী করতে পারতো কিনা, করলেও তা সরকারী পর্যন্ত যেতে পারতা কিনা এটা বলা বড় বিপদ। বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আমিও এমপি মন্ত্রী হতে পারতাম না। সেই মহান নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত দিয়েই ডিজিটাল বাংলাদেশ থেকে দেশ এখন স্মার্ট বাংলাদেশের পথে।
স্মার্ট বাংলাদেশ হিসাবে দেশকে গড়ে তুলতে হলে স্মার্ট নাগরিক হতে হবে, স্মার্ট সমাজ ব্যবস্থা হতে হবে, স্মার্ট সেবা হতে হবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সেই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। স্মার্ট মানে জিন্সের প্যান্ট পরে মুখে সিগারেট ধরিয়ে ঘুরে বেড়ানো না।
নিয়ামতপুর সরকারী কলেজকে পূর্ণাঙ্গ সরকারী করতে পারলেই আমার পরিশ্রম সার্থক হবে। সোমবার ২৪ জুন বেলা ১০টায় নিয়ামতপুর সরকারী কলেজের এইচএসসি শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
নিয়ামতপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ, ওসি তদন্ত কওছার আলম, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সোমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।
অন্যদের মধ্যে ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রায়হান কবির রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমিন আরা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু ঈশ^র চন্দ্র বর্মন, সরকার কামাল উদ্দিন, আব্দুস সামাদ প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এইচএসসি শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেন।