বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট এলাকা থেকে ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা বুধবার দিবাগত রাতে চারঘাট উপজেলার শ্রীখন্ডী এলাকায় এ অভিযান চালায়। গ্রেপ্তারকৃর নাম ফারুক হোসেন মিতুল (২৫)। তিনি চারঘাট উপজেলার আসকরপুর সরদ এলাকার মোতাহার হোসেনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেফতার মাদককারবারী মিতুল ট্রাকের হেলপার। সেই সুবাদে তিনি আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মিতুল ফেন্সিডিল বিক্রির জন্য চারঘাটের শ্রীখন্ডী এলাকায় অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বুধবার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালায়। অভিযানে গ্রেপ্তার করা হয় মিতুলকে।
পরে তার হাতে থাকা প্লাস্টিকের বস্তায় তল্লাশী চালিয়ে ৩২০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। পরে গ্রেফতার মিতুলকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।