, , ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অটোভ্যানের ধাক্কায় কাওসার নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের একটি গ্রামীন সড়কে এ দুর্ঘটনা ঘটে। শিশু কাউসার (৩) ওই ইউনিয়নের নন্দলালপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, শিশুটি নিজ বাড়ি সামনে রাস্তা পারাপারের সময় অটো ভ্যানের ধাক্কা দিলে সে ঘটনাস্থলে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।