, , ।
নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আবদুল ওয়াহাব সহ ৬ বিসিএস পুলিশ কর্মকর্তা বদলি হয়েছেন। মঙ্গলবার ২১ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে অবিলম্বে কার্যকর করতে এ আদেশ স্বাক্ষরিতভাবে জারী করেন, উপ-সচিব তৌছিফ আহমেদ।
বদলিকৃত পুলিশ কর্মকর্তারা হলেন, মোহাম্মদ কামরুল ইসলাম, পুলিশ সুপার শেরপুর থেকে পুলিশ সুপার রেঞ্জ ডিআইজির কার্যালয় খুলনা। একেএম জহিরুল ইসলাম, উপ পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা থেকে পুলিশ সুপার শেরপুর। মোহাম্মদ আবদুল ওয়াহাব পুলিশ সুপার নাটোর থেকে পুলিশ সুপার এপিবিএন। মোহাম্মদ শরীফুল হক পুলিশ সুপার পিবিআই থেকে পুলিশ সুপার নাটোর। মোহাম্মদ মাহবুবুর রহমান পুলিশ সুপার খুলনা থেকে পুলিশ সুপার পিবিআই ও মোহাম্মদ তাজুল ইসলাম উপ কমিশনার কেএমপি, খুলনা থেকে পুলিশ সুপার খুলনায় বদলি করা হয়েছে।