চাঁপাইনবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যানের নবনির্মিত বাসভবনের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের নবনির্মিত বাসভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে নবনির্মিত এ বাসভবনটি উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।
এ সময় ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, উপজেলা প্রকৌশলী সাদরুল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিম, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, ঠিকাদার আবুল কালামসহ স্থানীয় ব্যক্তিবর্গ।


প্রকাশিত: জুন ৯, ২০২৪ | সময়: ৫:২৭ পূর্বাহ্ণ | সুমন শেখ