সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে মসজিদের জমি দখলমুক্তের দাবিতে মনববন্ধন

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কর্নহার থানধীন ২নং হুজুরী পাড়া ইউনিয়নের মোল্লাডাইং শেখ পাড়া জামে মসজিদের জমি দখলের অভিযোগ উঠেছে ওই মসজিদের সাবেক সভাপতি নবুর আলীর বিরুদ্ধে। শুধু যে মসজিদের জমি দখল করেছেন এমনটি নয়, খোদ মসজিদের মুসল্লিদের বিরুদ্ধেই তিনি একাধিক মামলা করেছেন। তার দায়ের করা মামলায় প্রায় ৩ বছর ধরে আদালতে হাজিরা দিচ্ছেন সমাজের ১৫০ জনেরও অধিক সদস্য। নবুর আলীর এ ধরনের আচরণে অতিষ্ঠ হয়ে রাজশাহী জেলা জজ আদালতের সামনে অবস্থা কর্মসূচী পালন করেন মোল্লাডাইং শেখ পাড়া জামে মসজিদের মুসল্লিরা।
এ সময় মসজিদ কমিটির বর্তমান সভাপতি মিজানুর রহমান বলেন, মোল্লাডাইং শেখ পাড়া জামে মসজিদটি প্রায় ১০০ বছরে পুরাতন মসজিদ। এই মসজিদের নামে ১০ শতক জমি নবুর আলীর পূর্ব পুরুষেরা দান করে সেখানে মসজিদ নির্মান করে রেখে গেছেন। আর.এস রেকর্ড মতে হাল আমলে এই জমির শ্রেণীতে “মসজিদ” এবং মন্তব্য কলামে “মুসলমান সাধারণের ব্যবহার্য্য” উল্লেখ আছে। এরপরও তিনি মসজিদের জমি দখল করার জন্য মামলা, হামলা ও জাল দলীল সৃজন করেছেন। ২নং হুজুরী পাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা তাকে বুঝাতে আসলে নবুর আলী তার কথাও উপেক্ষা করেন।
এ ব্যাপারে ২নং হুজুরী পাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা বলেন, আমি নবুর আলীকে ইউনিয়ন পরিষদে ডেকে যথেষ্ট পরিমানে বুঝিয়েছি। সে আমার কথা রাখেনি। পুরো গ্রাম একদিকে-আর সে একাই একদিকে।
মসজিদের জমি দখলের কথা অস্বীকার করে নবুর আলী বলেন, মসজিদের জমি ৩ শতক। বাকী ৭ শতক আমার। তাই আমি মসজিদের বিরুদ্ধে বাটোয়ারা মামলা করেছি। ১০ শতক জমি কখনোই মসজিদের ছিলোনা।
অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মোল্লাডাইং শেখ পাড়া জামে মসজিদের সহসভাপতি আফজাল হোসেন, সেক্রেটারি সাইফুল ইসলাম, উপদেষ্টা আব্দুল খালেক, সদস্য শাহজাহান আলী, রানাসহ মসজিদের প্রায় ১৫০ জনের অধিক মুসল্লি। তারা নবুর আলীর কাছ থেকে মসজিতে জমি ফেরতের দাবী জানান।


প্রকাশিত: May 27, 2024 | সময়: 4:43 am | সুমন শেখ

আরও খবর