বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে আপন খালু কর্তৃক এক আদিবাসী কিশোরী নারীকে (১৮) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কিশোরী বাদি হয়ে তার খালু শ্রীকৃষ্ণ হেমরমকে (৪২) অভিযুক্ত করে তানোর থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ শনিবার সকালে ওই কিশোরীর খালু শ্রীকৃষ্ণ হেমরমকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত শ্রীকৃষ্ণ হেমরম তানোর উপজেলা বাধাইড় ইউনিয়নের ঝিনাইখোর গ্রামের মৃত রশিক হেমরমের পুত্র।
জানা গেছে, এক সপ্তাহ আগে ঝিনাইখোর মহিষপুকুর গ্রামের ওই কিশোরীর বাবা-মা তাকে বাড়িতে একা রেখে কাজের জন্য কালিগঞ্জ গ্রামের যায়। বাড়িতে কোন খাবার না থাকায় ওই কিশোরী তার বাবাকে মোবাইল ফোনে জানায়। তার বাবা নিজ ভাইরা (কিশোরীর খালু) শ্রীকৃষ্ণ হেমরমকে মোবাইল ফোনে জানান তার মেয়েকে কয়েক দিনের জন্য তার বাড়িতে রাখার জন্য।
গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তার খালু শ্রীকৃষ্ণ হেমরম তার বাড়িতে নিয়ে যাবার জন্য বের হয়। পথের মধ্যে জমি মধ্যে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের জন্য চেষ্টা করে। এসময় কৌশলে ওই কিশোরী পালিয়ে ওই গ্রামের মোড়ল বাড়িতে আশ্রয় নেয়। গ্রামের লোকজনের সহযোগিতায় ওই কিশোরী থানায় এসে মামলা করেন।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, এ ঘটনায় ওই কিশোরী বাদি হয়ে থানায় মামলা করেছেন। আসামী গ্রেপ্তার করা হয়েছে।