সর্বশেষ সংবাদ :

নাচোলে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নাচোল রেলস্টেশন মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বাংলাদেশের সাবেক প্রধনমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।
স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম. মজিদুল হক, সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম, নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম।
এছাড়া জানাযায় আরো ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।


প্রকাশিত: January 1, 2026 | সময়: 12:51 am | সুমন শেখ

আরও খবর