বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর তিনটি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলাগুলো হচ্ছে ধামইরহাট, পত্নীতলা এবং বদলগাছি।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে নির্বাচিতরা হলেন, বদলগাছিতে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুল আলম খান।
ধামইরহাটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আজাহার আলী।
পত্নীতলায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গাফফার চৌধুরী।