সর্বশেষ সংবাদ :

বাঘায় ডি.বি কর্তৃক ফেন্সিডিল ও ইয়াবা সহ দু’জন আটক

স্টাফ রিপোর্টার,বাঘা :

রাজশাহীর বাঘায় ১০ বোতল ফেন্সিডিল ও ১ হাজার পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত দু’জনের নাম নাছির উদ্দিন ও বজলুর করিম। সোমবার রাতে পৃথক অভিযানে রাজশাহী ডি.বি পুলিশ বাঘা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করেন।

 

 

থানা সূত্রে জানা গেছে, রাজশাহী ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯ টার সময় বাঘা সীমান্ত এলাকার আলাইপুর পদ্মা নদীর পাশে অবস্থিত একটি আম বাগান থেকে ১০ বোতল ফেন্সিডিল সহ- ঐ গ্রামের নয়ন মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী বজলুর করিম(৪৮)কে আটক করেন।

 

 

এর আগে বিকেল ৪ টার দিকে উপজেলার পুকুড়িয়া এলাকার অপর একটি আম বাগান থেকে ১০০০ হাজার পিচ ইয়াবা-সহ ঐ গ্রামের মৃত সামাদ আলীর ছেলে নাছির উদ্দিন(৩০)কে আটক করেন। এ সময় চারজন আসামী পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

বাঘা থানা অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর তদন্ত) সোহেব খান জানান, পৃথক ঘটনায় রাজশাহী ডিবি পুলিশ সোমবার রাতে বাদী হয়ে দু’টি মাদক মামলা দায়ের করেছে। আমরা অভিযুক্ত দুই আসামীকে মঙ্গলবার (১৯ মার্চ) সকালে আদালতে প্রেরণ করেছি।

সানশাইন / শামি


প্রকাশিত: March 19, 2024 | সময়: 9:39 pm | Daily Sunshine