সর্বশেষ সংবাদ :

বিডিএস শিক্ষার্থী সাদিককে জয়পুরহাট জেলা প্রশাসনের অর্থ সহায়তা

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে রংপুর মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের দরিদ্র শিক্ষার্থী সাদিক মাহমুদকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী তার সেসন ফি ও বইপুস্তক ক্রয়ের জন্য তার হাতে চেক তুলে দেন।
সাদিক মাহমুদ জয়পুরহাট সদর উপজেলার পাঁচুরচক নয়া পাড়ার ভূমিহীন কৃষক আরফান আলীর ছেলে।
তিনি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিডিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় ৪৪৭ তম হয়ে রংপুর মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তি হয়। তারা ৩ ভাইবোন। তার বড় বোন দৃষ্টি প্রতিবন্ধী।


প্রকাশিত: March 18, 2025 | সময়: 3:59 am | সুমন শেখ

আরও খবর