সর্বশেষ সংবাদ :

নওহাটা পৌরসভায় এক হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

পবা প্রতিনিধি : 
নওহাটা পৌরসভার উদ্যোগে এক হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার নওহাটা পৌরসভা কার্যালয় চত্বরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন নওহাটা পৌর মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ। এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের উদ্যোগে ৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।

 

এসময় উপ¯ি’ত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আবু সালেহ, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর দিদার হোসেন ভুলু, ২নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুল হক, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম পারভেজ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর নাজিম উদ্দিন মোল্লা, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোকলেছুর রহমান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু বাক্কার সিদ্দিক, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আবু সুফিয়ান শেখ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব উদ্দীন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আসমা বেগম, রেশভানু বেগম ও রাশেদা বেগম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নওহাটা পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী, হিসাব রক্ষক কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, হিসাব রক্ষক নাসির উদ্দিন।

সানশাইন / শামি


প্রকাশিত: January 30, 2024 | সময়: 8:14 pm | Daily Sunshine