সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জে প্রায় সাড়ে ৩ কেজি গান পাউডারসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : 
চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ৪২০ গ্রাম গান পাউডারসহ একজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
শনিবার দিবাগত রাত ২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বাগবাড়ীটোলা এলাকায় অভিযান চালিয়ে গান পাউডারসহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ওই ইউনিয়নের বাগবাড়ীটোলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে ইসমাইল (২৫)।

 

 

র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নাশকতার সৃষ্টি ও বর্তমান রাজনৈতিক অস্থিরতা করার লক্ষে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য (গান পাউডার) সংরক্ষণ করে রাখে এমন বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল মহারাজপুরের বাগবাড়ীটোলা গ্রামের ইসমাইলের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে ঘরের খাটের নিচ থেকে বাজারের ব্যাগে ৩ কেজি ৪২০ গ্রাম বিস্ফোরক দ্রব্য (গান পাউডার) এবং ২ কেজি কয়লা উদ্ধার করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

সানশাইন / শামি


প্রকাশিত: November 19, 2023 | সময়: 5:05 pm | Daily Sunshine

আরও খবর