চারঘাটে চিকিৎসক আতিকের মুক্তির দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অব্যাহত

স্টাফ রিপোর্টার,চারঘাট:
রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সহকারী সার্জন ডা: আতিকুল হকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে চারঘাটের সর্বস্তরের ব্যানারে মানববন্ধন করা হয়েছে। সোমবার (১৪ আগস্ট) বিকেলে চারঘাট বাজার চার রাস্তার মোড়ে এ মানবন্ধন কর্মসুচী পালন করা হয়।
এ সময় বকতব্য রাখেন, উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি সাইফুল ইসলাম বাদশা, ডা: রিয়াদ আলী,জেলা আওয়াীলীগের সাবেক দপ্তর সম্পাদক মাজদার রহমান,পদ্মা বড়াল থিয়েটার সাধারন সস্পাদক সাজেদুল করিম,কর্মী আব্দুল কুদ্দস, শেখ মখলেছুর রহমান শিপু প্রমুখ।

 

 

এর আগেও চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ কর্মকর্তা-কমচারীরা মানবন্ধন করে ডা: আতিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধণ কর্মসুচি পালন করেছিল।
জানা যায়, জনৈক এক নারীর স্পর্শকাতর স্থনে হাত দেয়ার অভিযোগে গত ৮ মাস পুর্বে ডা: আতিকের বিরুদ্ধে রাজশাহীর একটি আদালতে মামলা হয়। ওই মামলায় তদন্তকারী পুলিশ কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। ওই মামলায় গত বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন ডা: আতিক। তবে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এরপর থেকে বিভিন্ন ব্যানারে মানবন্ধন কর্মসুচিসহ বিভিন্ন ভাবে প্রতিবাদ জানিয়ে আসছে বিভিন্ন সংগঠন।

 

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৩ | সময়: ৬:২৩ অপরাহ্ণ | Daily Sunshine