বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে কুরবান আলী (৪৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (৩১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের বড়বড়িয়া বাজারস্থ খলিলুর রহমানের আম বাগান থেকে লাশটি উদ্ধার করে লালপুর থানা পুলিশ। নিহত কুরবান আলী বড়বড়িয়া গ্রামের হযরত আলীর ছেলে ও পেশায় একজন কৃষি শ্রমিক ছিলো।
স্থানীয় ও পুলিশ বলছে, সকালে কয়েকজন কৃষি শ্রমিক আম বাগানের পাশে একটি জমিতে কাজ করতে আসে। এসময় তারা আম বাগানে একজনকে পড়ে থাকতে দেখে। পরে তারা কাছে গিয়ে দেখে একই গ্রামের কুরবান আলী মৃত অবস্থায় পড়ে আছে। পরবর্তীতে নীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
লালপুর থানার ওসি উজ্জল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থাল থেকে নিহতের লাশ উদ্ধার কারা হয়েছে। ধারনা করা হচ্ছে গত রাতের কোন এক সময় তার মৃত্যু হয়। মৃত্যুর কারন এখনো জানা যাইনি। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হচ্ছে । রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে জানান ওসি।
সানশাইন/সোহরাব