, , ।
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া বিলে অবৈধ ভাবে পুকুর খনন ও পুকুর খননের মাটি কাকড়ায় করে ফসল নষ্ট করে পাকা রাস্তা দিয়ে মাটি বহন বন্ধের দাবিতে রাজশাহী জেলা প্রশাসক বরাবরে গত ১১ জুন অভিযোগ দাখিল করেছেন এলাকার কৃষকদের পক্ষে গোবিন্দপাড়া গ্রামের আশুতোষ চংদারের ছেলে অনুপ কুমার টুটুল।
অভিযোগ সুত্রে জানা যায়, বিবাদী গোবিন্দপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে আব্দুল কুদ্দুস (৪৫) ও সোলাইমানের ছেলে আব্দুস সামাদ আমার পৈতৃক সম্পতি গোবিন্দপাড়া মৌজার ৪৯০৪, ৪৯৩৯, ৪৯৭৭ ও ৫১৪৮ দাগের ফসল নষ্ট করে জোরপূর্বক ট্রাক্টর গাড়িতে করে মাটি বহন করে পাকা রাস্তা দিয়ে অন্যত্র মাটি নিয়ে যাচ্ছে।
এসময় তাদের বাধা দিতে গেলে তারা নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। ঐ পুকুর খনন হলে এই বিলের চারপাশের হাজার হাজার কৃষক চরম ক্ষতির মধ্যে পড়বেন। এজন্য জরুরী ভিত্তিতে অবৈধ এই পুকুরটির খনন বন্ধের জন্য উদ্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
গত ৮ জুন রাজশাহী পুলিশ সুপার, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ বাগমারা থানা ও আইসি হাটগাঙ্গোপাড়া বরাবরে অভিযোগ করে কোন সুরাহা হয় নাই এবং খনন কাজ অব্যাহত থাকায় আবারও ১২ জুন জেলা প্রশাসক রাজশাহী বরাবরে অভিযোগ করেন বলে জানান অনুপ কুমার টুটুল।
বাগমারা উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান বলেন অবৈধ ভাবে কৃষি জমিতে পুকুর খনন বন্ধের অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।