সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের মিছিল-সভা

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোর-৪ আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে ১১ দলীয় জোটের উদ্যোগে বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বড়াইগ্রামের বনপাড়ায় গণমিছিলের নেতৃত্ব দেন নাটোর-৪ আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম। এতে প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
এ সময় অন্যদের মধ্যে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি সাদেকুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমীর প্রভাষক আব্দুল আলিম, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক জিএম আক্কাস আলী (তাহাস) সহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
গণমিছিল শেষে এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম বক্তব্যে বলেন, আমার রাজনৈতিক ক্যারিয়ারে চাঁদাবাজি জুলুম নির্যাতনের কোন রেকর্ড নেই। নির্বাচনে বিজয়ী হলে কাউকে হুমকি দেয়া, মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হবে না। কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না।
তিনি প্রশাসনিক ও উন্নয়নমূলক সুবিধার জন্য বড়াইগ্রাম ও বনপাড়া কে পৃথক দুটি উপজেলা বাস্তবায়নে ভূমিকা রাখার অঙ্গীকার করেন এবং একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের ভোটারদের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।


প্রকাশিত: February 10, 2026 | সময়: 5:11 am | সুমন শেখ

আরও খবর