বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটে শহরের চিনিকল সড়কের সমবায় অফিসের সামনে গতকাল মঙ্গলবার দুপুরে গরু বোঝাই একটি ভটভটি উল্টে ৫ জন আহত হয়েছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনর্চাজ সিরাজুল ইসলাম।
আহতদের বাড়ি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার গোবরচাপা ও ধামইরহাট উপজেলার ইসবপুর এলাকার বাসিন্দা।
সদর থানার অফিসার ইনর্চাজ সিরাজুল ইসলাম জানান, কয়েকজন গরু ব্যবসায়ী পাঁচবিবি গরুর হাট থেকে গরু নিয়ে শ্যালোমেশিন চালিত ভটভটিযোগে তারা নিজ বাড়িতে ফিরছিলেন। পথে জয়পুরহাট পৌর শহরের সমবায় অফিসের সামনে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপরেই উল্টে যায়। এতে আহত হয় ৫ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করায়।