সর্বশেষ সংবাদ :

জামায়াত-শিবির ও বিএনপি’র জঙ্গিরা দেশের উন্নয় ধ্বংস করছে

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জামায়াত-শিবির ও বিএনপির জঙ্গিরা সরকারের ওপর থাবা দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

গত সোমবার সন্ধ্যায় গণভবনে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামায়াত-শিবির ও বিএনপির জঙ্গিরা আজকে আমাদের ওপর থাবা দিয়েছে। ওই শিবির, ছাত্রদল, বিএনপি-জামায়াত এরাই কিন্তু জঙ্গি। এই জঙ্গিরাই কিন্তু আজকে আমাদের ওপর থাবা দিয়েছে।

 

 

তিনি বলেন, বাংলাদেশে যে ঘটনা গুলো ঘটছে, আসলে এটা কোনো রাজনৈতিক কিছু না। এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ।

 

 

ছাত্র আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে কোটা কোনো ইস্যু না। একে একে যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের সেবা দেয়, যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনের মান উন্নত করে, সেটাই ধ্বংস করছে। অর্থাৎ বাংলাদেশটাকেই যেন ধ্বংস করে ফেলা হচ্ছে।

 

 

তিনি আরও বলেন, বাংলাদেশে উন্নয়ন হয়েছে, উন্নয়নের ফলে বাংলাদেশ আজ বিশ্বব্যাপী একটি মর্যাদার আসন পেয়ে গেছে। বাংলাদেশের নাম শুনলে সবাই সমীহ করে চলে। বিশ্ববাসী সম্মানের চোখে দেখে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আমরা তুলে আনতে সক্ষম হয়েছি, আর্থ-সামাজিক উন্নয়নের মধ্য দিয়ে, অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে।


প্রকাশিত: July 30, 2024 | সময়: 11:45 am | Daily Sunshine