সর্বশেষ সংবাদ :

রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আমানুল হাসান দুদু’র মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার :

রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আমানুল হাসান দুদু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, এমপি।

 

এক শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মরহুম আমানুল হাসান দুদু’র রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

শোকবার্তায় মোঃ শাহরিয়ার আলম বলেন, আমানুল হাসান দুদু একজন দেশপ্রেমিক ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ে তিনি রাজশাহী আওয়ামী লীগকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজশাহীবাসী তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

 

উল্লেখ্য, শুক্রবার (০৩ ফেব্রুয়ারি ২০২৩) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমানুল হাসান দুদু মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

সানশাইন / শামি


প্রকাশিত: February 3, 2023 | সময়: 9:48 pm | Daily Sunshine

আরও খবর