বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
পবা প্রতিনিধিঃ
রাজশাহীজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ ডিসেম্বর) দুপুরে উৎসব মুখর পরিবেশে রাজশাহী জেলার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুরুতে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। এরপর পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও গম্ভীরা। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন উদ্বোধক বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, এমপি। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগ জনগণের রায়ে ক্ষমতায় আছে। আমরা কারো দয়ায় ক্ষমতায় নেই। বিশ্বের উন্নত দেশে যেভাবে ক্ষমতাসীন সরকার ক্ষমতায় থেকে নির্বাচন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হয়, সেইভাবে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে বিএনপি যদি না আসে তাহলে, বিএনপিকে তার খেসরাত দিতে হবে।

রাজশাহী জেলা কৃষক লীগের আহবায়ক অধ্যক্ষ তাজবুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, এড. শামীমা আক্তার খানম, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবিদ মোঃ সাখাওয়াত হোসেন সুইট, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ হাবিবুর রহমান মোল্লা, দপ্তর রেজাউল করিম রেজা, কৃষিপণ্য বিষয়ক সম্পাদক আজমল হোসেন, সদস্য রবিউল ইসলাম বাবু ও সদস্য আবুল খায়ের নাঈম প্রমুখ। এরআগে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।
বাগমারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সিরাজ উদ্দীন সুরুজ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন প্রামানিক, জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আব্দুল জলিল, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক আশিকুর রহমান সজল, সদস্য হাচেন আলী, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষক লীগের সভাপতি মহসীন আলী, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, সাবেক ছাত্রলীগ নেতা উজ্জল হোসেন, জহুরুল ইসলাম, নাদিরুজ্জামান মিলন, স্বেচ্ছাসেবকলীগ নেতা জহুরুল ইসলাম বাবু প্রমুখ। উক্ত সম্মেলন রাজশাহী জেলা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে রাজশাহী জেলা কৃষকলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ তাজবুল ইসলাম, সহ-সভাপতি বিমল সরকার এবং সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খাঁন। সম্মেলন পরিচালনা করেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু।
সানশাইন/টিএ