সর্বশেষ সংবাদ :

রাজশাহীর পুঠিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ায় বন্যা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। বন্যা খাতুন একই গ্রামের নিজাম উদ্দিনের দ্বিতীয় স্ত্রী।
পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, রাতে বাড়িতে একাই ছিলেন গৃহবধূ। সকালে স্থানীয় লোকজন ঘরের জানালার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে বন্যার মৃত্যু পুলিশের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। তবে তিনি হত্যাকাণ্ডের শিকার নাকি আত্মহত্যা করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


প্রকাশিত: November 16, 2022 | সময়: 6:06 am | সুমন শেখ

আরও খবর