সর্বশেষ সংবাদ :

বাঘায় চার’শ বোতল ফেন্সিডিল সহ একজন আটক

স্টাফ রিপোর্টার,বাঘা :

রাজশাহীর বাঘায় চার’শ বোতল ফেন্সিডিল সহ নবাব আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮-অক্টবর)দুপুরে উপজেলার আলাইপুর মন্ডলপাড়া গ্রামে অবস্থিত নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

 

 

 

বাঘা থানা পুলিশের একটি মুখপাত্র জানান, উপজেলার সীমান্তবর্তী আলাইপুর গ্রামের খলিল মন্ডলের ছেলে নবাব আলী(৪৫) দীর্ঘদিন থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে । সর্বশেষ শুক্রবার দুপুর ১ টা ৩০ মিনিট এর সময় গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ী তল্লাশী করে পুলিশ। এ সময় নবাব আলীর শয়ন ঘরে খাটের নিচে দুটি বস্তার মধ্যে চার’শ পিচ ফেন্সিডিল পাওয়া যায়। অত:পর পুলিশ মাদক বিক্রীর ১৫ হাজার ৯ শ টাকা-সহ একটি মোবাইল জব্দ করে।

 

 

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন জানান, এ বিষয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা রজু করা হয়েছে। নবাব আলীকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হবে।

সানশাইন / শামি


প্রকাশিত: October 28, 2022 | সময়: 6:42 pm | Daily Sunshine