সর্বশেষ সংবাদ :

শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ধিত সভা

প্রেস বিজ্ঞপ্তি: শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী মহানগর শ্রমিক লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বদরুজ্জামান খায়েরের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
বর্ধিত সভায় জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি আসাদুজ্জামান মন্টু, আব্দুল হান্নান, আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক মোজাহার আলী, সাংগঠনিক সম্পাদক তৌফিক এলাহী, রাজু আহম্মেদ, আইনুল হক, মেসবাহুল হক, সালাউদ্দিন, আমিনুল ইসলাম সান্ত, বুলবুল আহম্মেদ, আসরাফ আলী, আফজাল হোসেন, কাবাতুল্লাহ, সাইদুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের কার্যনির্বাহী কমিটি ও এর অন্তর্গত সকল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।


প্রকাশিত: October 7, 2022 | সময়: 6:07 am | সুমন শেখ