বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: হড়গ্রাম ইউনিয়ন পরিষদের ওয়ার্ড পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডে এ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোহম্মদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। সভায় উপস্থিত ছিলেন সমাজসেবক নুরুল ইসলাম, কছিমুদ্দিন, আব্দুল কাশেম, মো. বাবু হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।