সর্বশেষ সংবাদ :

চারঘাটে মোটরসাইকেলসহ ফেন্সিডিল আটক

স্টাফ রির্পোটার: রাজশাহীর চারঘাট উপজেলার সীমান্ত থেকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অভিযানে একটি মোটরসাইকেল ও ফেন্সিডিল আটক করা হয়েছে। শুক্রবার রাতে রাজশাহীর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি বিশেষ টহল দল চারঘাট থানাধীন গোবিন্দপুর পাঁকা রাস্তার মোড় নামক স্থানে তাদের অবস্থান আড়াল করে রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে অবস্থান নেয়। এ সময় বিজিবি টহল দল কর্তৃক সামনের দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে তল্লাশীর উদ্দেশ্যে থামালে মোটর সাইকেল আরোহী লাফ দিয়ে রাস্তার পাশে ঝোপের ভিতর পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল কর্তৃক মোটর সাইকেল তল্লাশী করে একটি ব্যাগের ভিতর থাকা ৬ বোতল ফেনসিডিলসহ মোটর সাইকেলটি আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং মোটর সাইকেল চারঘাট থানায় জমা দেয়া হয়েছে।


প্রকাশিত: November 23, 2025 | সময়: 4:01 am | সুমন শেখ