সর্বশেষ সংবাদ :

সাংসদ মিতার পিতার ইন্তেকালে নগর আ’লীগ নেতৃবৃন্দের শোক

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি আদিবা আনজুম মিতা এমপি’র পিতা আব্দুস সালেহ সালাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আব্দুস সালেহ সালাম এর জানাযার নামাজ আজ শনিবার বাদ যোহর লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মো: ডাবলু সরকার, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম প্রমুখ।


প্রকাশিত: January 16, 2022 | সময়: 6:05 am | সুমন শেখ