সর্বশেষ সংবাদ :

বাগমারায় আগাম শীতের সবজি চাষ

মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারা: আগাম ফসলে অধিক মুনাফা পাওয়ার আশায় বাগমারার কৃষকরা এখন শীতের আগাম সবজি চাষে ঝুকে পড়েছে। সরেজমিন উপজেলার মাড়িয়া এলাকায় গিয়ে দেখা যায়, জমির একপাশে পাটি করে চারা তৈরি করা হয়েছে। বৃষ্টি থেকে রক্ষার্থে পলিথিনের চাউনি দিয়ে চারা গুলোকে ঢেকে রাখা হয়েছে।
কৃষকরা সবজি ক্ষেতে নিড়ানি দিচ্ছেন। মাঠে মাঠে শোভা পাচ্ছে বেগুন, মূলা, ফুলকপি, লালশাক, ঢেড়ষ সহ বিভিন্ন সবজির চারা ক্ষেত। দিনে দিনে বেড়ে উঠেছে সবজি গাছগুলো।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত ৩০০ হেক্টর জমিতে আগাম সবজি চাষ করা হয়েছে। দিন দিন এ পরিমান বাড়বে। মাড়িয়ার কৃষক লুৎফর রহমান জানান, গত বছর তিনি আগাম ফুলকপির আবাদ করে ব্যাপক লাভবান হয়েছেন। সেই আশাতে এবার আরও এক বিঘা জমিতে ফুল কপির আবাদ করবেন বলে জমি প্রস্তুত শুরু করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক জানান, এগুলো খরিপ-২ মৌসুমে আগাম সবজি। মাড়িয়া, হামিরকুৎসা, গোলায়কান্দি সহ এখানকার অধিকাংশ ইউনিয়নের মাটি বেলে দোআাঁশ। খুব বেশি বৃষ্টিপাত না হলে ক্ষতি তেমন হয়না। তার মতে, কৃষকরা এখন অনেক বেশি সচেতন। আগাম ফসল চাষে অধিক মুনাফা পাওয়ায় কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে।


প্রকাশিত: September 21, 2025 | সময়: 5:03 am | সুমন শেখ

আরও খবর