সর্বশেষ সংবাদ :

তাইবুরের অপরাজিত শতকে বড় সংগ্রহের পথে ঢাকা

ফয়সাল আলমঃ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) রাজশাহী ভেন্যুর চার দিনের ম্যাচে বড় সংগ্রহের পথে এগিয়ে চলেছে ঢাকা বিভাগ। প্রথম দিনেই তারা তুলেছে ৩৬৮ রান। উইকেট হারিয়েছে ৫ টি। দলের তাইবুর সেঞ্চুরি হাঁকিয়েছেন। রয়েছেন অপরাজিত।
দিনটা যে তাঁর ভালোই কাটবে তা বোঝা গিয়েছিল শুরুটা দেখেই। তাইবুর উইকেটে এসেই পর পর দু’টি ছক্কা হাঁকিয়ে রানের খাতা খোলেন। টপ অর্ডারের তিন ব্যাটার ও বিপ্লবের ব্যাটিং এ ঢাকা বিভাগের সংগ্রহ ৫ উইকেটে ৩৬৮।
রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (৭ নভেম্বর) ২৮তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ৬ষ্ঠ পর্বের ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক অংকন। ঢাকার নিয়মিত উদ্বোধনী ব্যাটার নাঈম সেখের অনুপস্থিতি খুব একটা সমস্যায় ফেলেনি ঢাকা বিভাগকে। নাঈমের পরিবর্তে দলের গোড়াপত্তন করতে আসেন আনিসুল ইসলামের সাথে অনিয়মিত উদ্বোধনী ব্যাটার উইকেট রক্ষক শিবলী। ঢাকার এই উদ্বোধনী জুটি ৬৭ রান নিয়ে শুভসূচনা করেন। দলের ৬৭ রানে আনিসুল ব্য্যক্তিগত ৪৫ রানে রাকিব এর বলে লং অফে সফর আলীর হাতে ধরা পরেন। ৩ নম্বরে ব্যাট করতে আসেন ফয়সাল সরকার রায়হান। দলের ৭৫ রানের এই জুটি ভাঙ্গেন জীবন। দলীয় ১৪২ ও ব্যাক্তিগত ৫৬ রানে জীবনের বলে উইকেটরক্ষক ইমরানর হাতে ক্যাচ দেন শিবলী। শিবলীর আউটের পর ঢাকার মিডিল অর্ডারের দুই ব্যাটার মার্শাল আইয়ুব ও অধিনায়ক অংকন দ্রুত আউট হলে ঢাকা কিছুটা চাপে পরে যায়। দলীয় ১৫০ ও ব্য্যক্তিগত ৪ ও দলীয় ১৫৪ ও ব্যাক্তিগত ১রানে আউট হন এই দুই ব্যাটার। ঢাকার এই দুই ব্যাটারকে আউট করেন সফর আলী। তাইবুরকে নিয়ে ফয়সাল ঢাকাকে বড় সংগ্রহের দিতে এগিয়ে নিয়ে যেতে থাকে। টি- ব্রেকের পর দলীয় ২২৪ রানে ফয়সাল ব্যক্তিগত ৭০ রানে তামিমের বলে এলবিডব্লিউ হন। এর পর উইকেটে আসেন আমিনুল ইসলাম বিপ্লব। তাইবুর ও বিপ্লবের জুটি ১৪৪ রান করে প্রথম দিনের খেলা শেষ করেন। তাইবুর ১৮৪ মিনিট ক্রিজে থেকে ১৫২ বল মোকাবেলা করে ১২৮ রানে অপরাজিত আছেন। অপর অপরাজিত ব্যাটার আমিনুলের সংগ্রহ ৫৬ রান। ৯০ ওভার শেষে ঢাকা বিভাগের সংগ্রহ ৫ উইকেটে ৩৬৮ রান।
খুলনার বোলারদের মধ্যে সফর আলী ৪৮ রানে ২ উইকেট লাভ করেন। এছাড়া রাকিব ৮৭ রানে, তামিম ৫০ রানে ও জীবন ৮৯ রানে ১টি করে উইকেট নেন।


প্রকাশিত: November 8, 2026 | সময়: 6:21 am | সুমন শেখ