, , ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর-৪ (বাগমারা) আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংসদ সদস্য প্রার্থী মীর ফারুক হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ভবানীগঞ্জ বাজারে এনসিপির দলীয় কার্যালয় মতবিনিময় সভায় উপজেলা এনসিপির সমন্বয়ক আলী মুর্তজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা এনসিপির (ভারপ্রাপ্ত) সমন্বয়ক সাইফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য প্রার্থী মীর ফারুক হোসেন, রাজশাহী জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) যুগ্ম সমন্বয়ক নাহিদুল ইসলাম সাজু, জেলা এনসিপির সদস্য ইমরান হাসান।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে ছিলেন, উপজেলা এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও আলামিন রহমান, এনসিপির সদস্য আকাশ, রবিউল ইসলাম প্রমুখ।
সভায় বক্ততারা দেশসহ বাগমারার উন্নয়নের জন্য আসন্ন সংসদ নির্বাচনে এনসিপির মনোনীত প্রার্থী ফারুক হোসেনকে শাপলা কলি প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান।