সর্বশেষ সংবাদ :

ভুক্তভোগীদের বিক্ষোভ ও মানববন্ধন: ধনবাড়ীতে ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

টাঙ্গাইল প্রতিনিধি: ঋণদান একতা’ ও ‘গ্রামীণ সেবা সঞ্চয় সমিতি’ নামের দুটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৭৫ কোটি টাকা আত্মসাৎ করে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
টাঙ্গাইলের ধনবাড়ী সয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে ধনবাড়ী উপজেলা ও পাশের জামালপুরের সরিষাবাড়ীসহ আশপাশের হাজার গ্রাহক সর্বস্বান্ত হয়ে পড়েছে।
এ ঘটনায় শুক্রবার বিকালে সয়া বাজার এলাকায় সমিতির প্রধান কার্যালয়ের সামনে ভুক্তভোগীরা টাকা ফেরত ও এনজিওর প্রতারকদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
সন্ধ্যায় মানববন্ধন ও বিক্ষোভ শেষে ভুক্তভোগীরা বলেন, একতা ও গ্রামীণ সমিতির মালিক রফিক ইসলাম ও আব্দুল লতিফের প্রতারণার শিকার হয়েছেন সরিষাবাড়ী ও ধনবাড়ী উপজেলার অসংখ্য সাধারণ মানুষ। নিজেদের কষ্টার্জিত সঞ্চয় ও আমানত হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। অনেকেই জীবনের শেষ সম্বলটুকু এই প্রতিষ্ঠানে জমা রেখে আজ চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগীদের দাবি এই অর্থ আত্মসাতের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি তাঁদের কষ্টার্জিত আমানতের টাকা দ্রুত ফেরত দেওয়ার কার্যকর ব্যবস্থা গ্রহণ করাার দাবী করেন।
তারা আরো বলেন, গ্রামের অসহায় মানুষের কষ্টার্জিত আমানতের নিরাপত্তা নিশ্চিত, প্রতারকদের বিচারের পাশাপাশি ভুক্তভোগী গ্রাহকদের ন্যায্য পাওনা টাকা ফিরিয়ে দেওয়ার জোর দাবী জানান।


প্রকাশিত: November 8, 2026 | সময়: 6:30 am | সুমন শেখ

আরও খবর