, , ।
প্রেস বিজ্ঞপ্তি: নগরীর ছোটবনগ্রাম মাধ্যমিক আদর্শ বালিকা বিদ্যালয়ে “সুলতানার স্বপ্ন” বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ যাদুঘর ও বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতি আয়োজনে এবং জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার বাস্তবায়নে বই বিতরণ অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: ফাহিমা মল্লিক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার অধিদপ্তর রাজশাহীর সিনিয়র সহকারী পরিচালক মো: রোকনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা আমিনুল হক, উপদেষ্টা মন্ডলির সদস্য কবি ও গীতিকার মুস্তাফা ফেরদৌস হাজরা, সহকারী শিক্ষক আমিনুর রহমান, শরিফুল ইসলাম শ্রাবণ প্রমুখ। আগামী মঙ্গলবার দুপুর ১২টায় মূল্যায়ন পরীক্ষা গ্রহণ করা হবে বলে আয়োজকগণ জানান।