, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর বিভিন্ন উপজেলায় বিশ্ব হাত ধোয় দিবস পালিত হয়েছে। বুধবার সকালে জেলা ও উপজেলা চত্বরে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, হাত ধোয়ার কৌশল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোমস্তাপুর: উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। সভার শুরুতে হাত ধোয়ার সঠিক কৌশল প্রদর্শন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলী। শোভাযাত্রা ও আলোচনাসভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলিম, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাতাব উদ্দিন মৃধাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইউনুছ আলী জানিয়েছেন, এই অনুষ্ঠানের লক্ষ্য হলো সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো, সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং সংক্রামক রোগ প্রতিরোধ করা।
ভোলাহাট: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয় থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হোসেনের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আজমির শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী, এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী আবু সাঈদ, সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, সমবায় কর্মকর্তা সবুজ আলী, শিক্ষা কর্মকর্তা ইব্রাহীম খলিল, যুব কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা মতিউর রহমান, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক চুটুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উপস্থিত কর্মকর্তারা হাত ধোয়ার মাধ্যমে দিবসটির কর্মসূচি শেষ করেন।
ধামইরহাট: উপজেলা চত্বর থেকে একটি রালি বের করে প্রধান প্রধান সডক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের চত্বরে এসে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়। এই রালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, স্বাস্থ্য কর্মী, ওয়াল্ড ভিশন অংশগ্রহণ করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা সারমিন। স্বাগতম বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মিলন কুমার। এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক প্রমুখ।
আত্রাই: শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল শেখানোর পাশাপাশি তাদের মধ্যে সাবান বিতরণ করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলার পাথাইলঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরুজ্জামান। অনুষ্ঠানে আরও ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সন্তোষ কুমার কুন্ডু, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাযাহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, পল্লি উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন মীর, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, ব্র্যাকের ওয়াশ কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার মাহাবুবা তালুকদার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাৎ জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের সাবান ও পরিষ্কার পানি ব্যবহার করে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে দেখানো হয়। একই সঙ্গে খাবার খাওয়ার আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে তাদের সচেতন করা হয়।