, , ।
ইমাম হোসেন, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়ায় ধানী জমির শ্রেণী পরিবর্তন করে পুকুর খনন ও মাটি পরিবহনের কারণে গ্রামীণ রাস্তা নষ্ট করার অপরাধে দুইজনকে মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত ১ টার সময় ওই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কৈহাড়িয়া এলাকায় ধানী জমির শ্রেণী পরিবর্তন করে পুকুর খনন করে, সেই খননকৃত মাটি গ্রামীন রাস্তা নষ্ট করে বিভিন্ন স্থানে বহন করার অপরাধে শফিকুল ইসলাম পিতা নহির উদ্দিন ও আলী আজগর পিতা সেকান্দর আলী উভয়কে পুঠিয়া উপজেলা সরকারি (ভূমি) কমিশনার শিবু দাশ তাদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২ শত টাকা করে জরিমানা করেন।
একই সঙ্গে পুঠিয়া উপজেলা সহকারী (ভূমি) কমিশনার শিবু দাস বলেন, পুঠিয়া উপজেলায় এ ধরনের অভিযান নিয়মিত চলমান রয়েছে ভবিষ্যতেও চলমান থাকবে। এছাড়াও কোন ভাবে আবাদি জমি নষ্ট করতে দেওয়া হবে না।
সানশাইন /শামি