, , ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে মোটর সাইকেল ও ব্যাটারি চালিত অটোর মুখোমুখি সংঘর্ষে বিকাশ চন্দ্র কর্মকার নামে মোটর সাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দু’টার দিকে পৌর শহরের নতুনহাট কড়াই ফ্যাক্টরি মোড়ে জয়পুরহাট-আক্কেলপুর আঞ্চলিক সড়কের ওপর এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত বিকাশ চন্দ্র কর্মকার বগুড়া জেলার গাবতলী উপজেলার তেলিহাটা কর্মকার পাড়ার বাবলু কর্মকারের ছেলে।
ঘটনার পর ওই অটো চালক তার ব্যাটারি চালিত অটো নিয়ে দুর্ঘটনা স্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাটের ৪০০শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ দুর্ঘটনার ব্যাপারে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করে নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।