সর্বশেষ সংবাদ :

ধামইরহাটে নারীর মরদেহ উদ্ধার

ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বাশঝাডের পাশে ধানক্ষেত থেকে হালিমা (৬০) নামের এক নারীর মরদেহ থানা পুলিশ উদ্ধার করেছে। সোমবার সকাল উপজেলার আলমপুর ইউনিয়ন অন্তর্গত ছিলিমপুর মৌজার তালবনা এলাকায় মৃতু আলিমুদ্দীনের তালাকপ্রাপ্ত নারী।
এলাকা এবং পারিবারিক সূত্রে জানা যায়, হালিমা খাতুন পিতার উত্তরাধীকার সুত্রে ০৩ শতক জমিতে তার ভাই মজনুর ঘরের পাশে টিনের ছাউনি দিয়ে বসবাস করছিলেন। সে নিজে গরু-ছাগল পালন করে জীবিকা নির্বাহ করতো। রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। সোমবার তার ভাই মজনু রহমান তার স্ত্রী হালিমাকে বাড়ীতে দেখতে না পেয়ে খোঁজা-খুজি করে। পরিশেষে বাড়ী থেকে ৩০০ গজ দুরে একটি বাঁশঝাডের পাশে ধানক্ষেতে তার মৃত্যুদেহ দেখতে পায়।
তাৎক্ষণিকভাবে স্থানীয় জনগন ও ইউপি চেয়ারম্যানকে অবগত করলে বিষয়টি ইউপি চেয়ারম্যান ধামইরহাট থানার খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, আইন প্রক্রিয়া চলমান আছে।


প্রকাশিত: October 21, 2026 | সময়: 4:39 am | সুমন শেখ