সর্বশেষ সংবাদ :

নগরীতে গ্রীন প্লাজা রিয়েল এস্টেটের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেডের উদ্যোগে অসহায় ছিন্নমূল শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল বেলা ১১ টায় রাজশাহী শিশু একাডেমির মিলনায়তনে প্রায় দেড় শতাধিক শীতার্ত শিশুদের মাঝে এই কম্বল বিতরণ করা হয় ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক জনাব মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহী মহানগরীর সিনিয়র সহ-সভাপতি জনাব শাহীন আকতার রেনী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব হাসিব পান্না এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ মনজুর কাদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা জাতি হিসেবে একটি সমৃদ্ধ জাতি। তোমারা সবাই আগামীদিনের ভবিষ্যৎ। শিশুরা তোমরা বাংলাদেশ ও রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের স্বপ্নপূরণে কাজ করবে। তোমরা নিজেরা লেখাপড়া করবে, সাংস্কৃতিক বিভিন্ন ধরনের নাচ, গান, কবিতা ইত্যাদি বিষয়ে দক্ষতা অর্জন করবে। তবেই তোমরা দেশের হাল ধরতে পারবে।
অভিভাবকদের প্রতি অনুরোধ করে তিনি বলেন, পরিবারে ছেলে সন্তানদের পাশাপাশি মেয়ে শিশুদেরও সমান সুযোগ সুবিধা দিবেন। আর সন্তানদের ঠিকমতো খোঁজ খবর রাখবেন,তারা যেনো অপরাধমূলক কাজে জড়িয়ে না পরে। পাশাপাশি আগামী ২৯ তারিখ মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় সবাইকে আসার আমন্ত্রণ জানান।


প্রকাশিত: January 21, 2023 | সময়: 5:55 am | সুমন শেখ

আরও খবর