, , ।
স্পোর্টস রিপোর্টারঃ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) রাজশাহী ভেন্যুর চার দিনের ম্যাচের প্রথম দিনে রাজশাহী বিভাগের বিরুদ্ধে বরিশাল বিভাগ তাদের প্রথম ইনিংসে ২২৯ রানে অলআউট হয়েছে। রাজশাহীর সানজামুল ইসলাম ১৫ রানে ৪ উইকেট নিয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বরিশাল বিভাগ প্রথমে ব্যাট করতে নেমে ২২৯ রানে অলআউট হয়। বরিশালের আব্দুল্লাহ দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন। জাওয়াদ আবরার ৪০ ও কামরুল রাব্বি করেন ৩৬ রান। রাজশাহী বিভাগের সানজামুল ইসলাম ১৫ রানে ৪ উইকেট নিয়ে বরিশাল বিভাগের ব্যাটিং লাইনে ধস নামান। শফিকুল ইসলাম ৬১ রানে নেন ৩ উইকেট।
রাজশাহী ব্যাট করতে নেমে সাব্বির হোসেনের উইকেটটি হারিয়ে দিন শেষে সংগ্রহ করে ২৪ রান। রাজশাহীর নাইম আহমেদ ১৩ রানে ও হাবিবুর সোহান ৬ রানে অপরাজিত আছেন।অপরাজিত এই দুই ব্যাটসম্যান সোমবার সকালে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।