সর্বশেষ সংবাদ :

সান্তাহারে কারা নির্যাতিত তিন শতাধিক বিএনপি নেতা-কর্মীকে সংবর্ধনা

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কারাবরণ ও নির্যাতনের শিকার প্রায় তিন শতাধিক নেতা-কর্মীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে সান্তাহার ফারিস্তা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের ফুলের মালা পরিয়ে সম্মাননা জানানো হয়। ৯০ দশকের তুখোর ছাত্রদল নেতা ও জেলা বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকনের ব্যক্তিগত উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচনা সভা, কারা নির্যাতিত নেতা-কর্মীদের সম্মাননা প্রদান ও মধ্যাহ্নভোজের আয়োজন ছিল।
মাহফুজুল হক টিকনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন আদমদীঘি উপজেলা বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক আবু মোতালেব। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সান্তাহার পৌর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন ও ইউনুস আলী দুলাল, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. দিলদার আলম জুয়েল ও মামুনুর রশিদ মামুন। এ ছাড়া বক্তব্য রাখেন সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, চাঁপাপুর ইউনিয়ন বিএনপির নেতা শামিমুর রহমান মজনু তালুকদার ও সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম সায়েম, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, কারা নির্যাতিত নেতা ফাহিম খন্দকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ, পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, বগুড়া জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান তালুকদার জিকো, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জুয়েল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রুহুল আমিন, সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক হোসেন এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাকিব ও সান্তাহার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ হোসাইনসহ স্থানীয় নেতারা।


প্রকাশিত: October 18, 2026 | সময়: 4:21 am | সুমন শেখ

আরও খবর