, , ।
সাপাহার প্রতিনিধি: সাপাহার বামনপাড়া বিওপি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে একজন ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হয়েছে। জানাযায়, মালদা জেলার বামনগোলা থানা, পো: লালাগোলা, কাশিবপুর গ্রামের তসর সরকার ও ললিতা সরকারের মেয়ে নূপুর ওরফে অচলা সরকার গত মে মাসে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় সীমান্তে বিজিবি তাকে আটক করে।
পরে তাকে রাজশাহী সেফহোমে রাখা হয়, এরপরে বিজ্ঞ আদালতের রায় অনুযায়ী, সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেস্ট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহম্মেদ, বিজিবি কম্পানিকমান্ডার সুওবদার আবু জাফর, সাপাহার থানা পুলিশ এবং ভারতীয় পুলিশ ও বিএসএফ প্রবিণ যাদবের উপস্থিতিতে ২২ সেপ্টেম্বর সোমবার দুপুর ২টায় নূপুর সরকারকে হস্তান্তর করা হয়।