, , ।
জয়পুরহাট প্রতিনিধি: ‘আমাদের হাত, আমাদের ভবিষ্যত’। – এ প্রতিপাদ্য কে সামনে রেখে নানা কর্মসূচিতে ‘জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর’ ও ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে এলজিইডির নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় জয়পুরহাট পৌরসভার উদ্যোগে- বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সঠিক নিয়মে হাত ধোয়া প্রদর্শিত হয়।
এ উপলক্ষে বের হওয়া বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে-জয়পুরহাট পৌরসভার সম্মেলন কক্ষে পৌর প্রশাসক ও জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ সচিব) যাদব সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, নিবার্হী প্রকৌশলী এ কে এম তোফাজ্জল হোসেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৈতি রায়, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটের নার্স ইন্সট্রাক্টর রিনা আক্তার, স্টুডেন্ট নার্স দীপক কুমার রায় প্রমুখ।
পরে বেসিনে গিয়ে শিক্ষার্থী সহ উপস্থিত সকলকে সঠিক ভাবে হাত ধোয়ার নিয়ম ও পদ্ধতি দেখানো হয়।